The Motorcycle Diaries

দ্যা মোটর সাইকেল ডায়েরিজ
Download "The Motorcycle Diaries" pdf file from the link below.
লেখক: এর্নেস্তো "চে" গেভারা
মূল ভাষা: স্প্যানিশ (ইংরেজি ও বাংলা অনুবাদও রয়েছে)
প্রকাশকাল: ১৯৯৫ (লিখিত হয়েছিল ১৯৫২ সালে)
ধরন: ভ্রমণকাহিনি, আত্মজীবনী, রাজনৈতিক ভাবনা

"দ্যা মোটর সাইকেল ডায়েরিজ" চে গেভারার যুবক বয়সের একটি স্মৃতিকথা, যেখানে তিনি তার বন্ধু আলবের্তো গ্রানাদোকে সঙ্গে নিয়ে ১৯৫২ সালে একটি পুরনো মোটরসাইকেলে পুরো লাতিন আমেরিকা ঘুরে বেড়ান।

তাদের উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি ও এঞ্জয় করা, কিন্তু পথ চলতে চলতে তিনি দেখলেন দারিদ্র্য, বৈষম্য, মানুষের অসহায়তা যা চে'র মনে এক গভীর প্রভাব ফেলে। এই ভ্রমণই তাকে ধীরে ধীরে এক রাজনৈতিক, সচেতন, প্রতিবাদী মানুষে পরিণত করে যে পরে হয়ে ওঠে বিশ্ববিখ্যাত বিপ্লবী "চে গেভারা"।

বইটিতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের বিবরণের সাথে ফুটে উঠেছে একটি মহাদেশের প্রতিচ্ছবি। যেখানকার বাস্তব জীবনচিত্র অনেকটাই আলাদা রকম। এই সফরে দরিদ্র, অবহেলিত সমাজের এক অন্ধকার দিক গুলির সাথে সেই সময়কার লাতিন আমেরিকার ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায়। এবং সেই সাথে এক স্বাধীন তরুণ যুবকের চোখে পৃথিবীকে নতুনভাবে দেখার, অনুভব করার ও এক ঐতিহাসিক বিপ্লবী মানসিকতার সূত্রপাতের গল্প জানা যায়।

চমৎকার সাহিত্যিক ভাষা ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা "দ্য মটরসাইকেল ডায়েরিজ" কেবল একটি ভ্রমণকাহিনি নয়, এটি এক তরুণের আত্ম-অন্বেষণের গল্প, সামাজিক চেতনার উন্মেষ এবং একটি বিপ্লবী মানসিকতার সূচনার গল্প। যারা ইতিহাস, সমাজ ও বিশ্বদর্শন নিয়ে ভাবেন তাদের জন্য এটি অবশ্যপাঠ্য।

Download The Motorcycle Diaries pdf file. 

Post a Comment

0 Comments